গ্যাসের আচরন || Behaviour of gases || Class 10 || WBBSE

 গ্যাসের আচরন

Behavior Of Gases


আমরা জানি, চাপ= বল / ক্ষেত্রফল

  •  গ্যাসের চাপ:-   

কোন আবদ্ধ পাত্রে গ্যাসকে রাখলে, গ্যাসের অনুগুলির পাত্রের দেওয়ালে অনবরত আঘাত করে এবং এর ফলে পাত্রের দেয়ালে যে চাপের সৃষ্টি হয় তাকে গ্যাসীয় চাপ বলে।

  • প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ:-  

সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0°c অর্থাৎ 273k উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরনে 76cm পারদ স্তম্বের চাপ কে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বা এক  আটমস্ফিয়ার চাপ বলে।

  • আদর্শ গ্যাসের চাপের রাশিমালা:-

যদি V আয়তনের কোন আদর্শ গ্যাসের প্রতিটি অনুর ভর m, একক আয়তনে অনু সংখ্যা n এবং গ্যাসের অনুগুলির rms গতিবেগ c হয় তবে ওই গ্যাসের চাপ = 1/3 mn/v c² = 1/3 pc²  (p= গ্যাসের ঘনত্ব) 

  • পরম শূন্য উষ্ণতা:- 

যে উষ্ণতায় কোন গ্যাসের আয়তন লোপ পায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে।      বাস্তবিক পক্ষে এটি অসম্ভব। এত নিম্ন উষ্ণতায় আসার আগেই সব গ্যাস তরল হয়ে যায়। তরল না কঠিন এর ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। সেজন্য বাস্তবে পরমশূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয়।

  • পরম স্কেল বা কেলভিন স্কেল:- 

–273°c উষ্ণতা কে 0 ধরে তাপমাত্রা প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তবে তাপমাত্রা স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে।

যেমন, 0°c = 273k     –273°c = 0k     100°c = 373k 

  • আদর্শ গ্যাস:- 

যেসব গ্যাস PV=RT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। 

  • বাস্তব গ্যাস ;-

বাস্তবে কোনো গেছি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলতে পারে না। এইরকম গ্যাসকে বাস্তব গ্যাস বলে।                                     নিম্নচাপের ও উচ্চ উষ্ণতায় ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। 

  • আনব আয়তন বা মোলার আয়তন:-

1 মোল বা 1 গ্রাম-অনু গ্যাসীয় পদার্থের আয়তন কি মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলে।

  • পরমাণু:- 

পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে পরমাণু। 

  • অনু:-

অ্যাভোগাড্রোর মতানুসারে সমস্ত পদার্থই কতগুলি পৃথক বা বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্ত সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের সব ধর্মই এই কনা গুলির মধ্যে বর্তমান থাকে। এইরকম কনা গুলিকে অনু বলে।

  • অ্যাভোগাড্রো সূত্র:-

একই তাপমাত্রায় ও একই চাপের আয়তন সমান সংখ্যক অণ থাকে। 

  • আদর্শ গ্যাসের সমীকরণ:-   PV=nRT     
    
  • সার্বজনীন গ্যাস ধ্রুবক:-

1 গ্রাম - অনু বা 1 মোল যে কোন গ্যাসের ক্ষেত্রে PV=nRT, এই সমীকরণে R কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। R এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান কারণ এর মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে না, তাই এটি সার্বজনীন গ্যাস ধ্রুবক। 


  • গ্যাসের ব্যাপন:- 

পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস একটি আবদ্ধ পাত্রে রাখলে এতগুলি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সঙ্গে মিশে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে। গ্যাস গুলির এইভাবে পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রবণতা কে ব্যাপন বলে।


বয়েল, চার্লস অ্যাভোগাড্রো সূত্র সমূহ 


বয়েলের সূত্র 

স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। 

ব্যাখ্যা

ধরি, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ P হলে আয়তন Vcc হয়। এখন চাপ দিয়ে দিন বা চার গুণ করলে গ্যাসের আয়তন যথাক্রমে V/2cc এবং V/4cc হবে। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে যায়।

গাণিতিক ব্যাখ্যা

যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ=P এবং গ্যাসের আয়তন=V হয়

তবে বয়েলের সূত্র অনুযায়ী,

V∞ 1/P   ( যখন উষ্ণতা ও ভর স্থির)

V=k/P (K= অশূন্য ধ্রুবক)

PV=K= ধ্রুবক

এখন,  P1V1 =K1 আবার P2V2=K2 (K1=K2= ধ্রুবক)

অর্থাৎ, P1V1=P2V2



চার্লসের সূত্র

স্থির চাপে 1°c উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এর জন্য যে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°c উষ্ণতায় কোন গ্যাসের আয়তন থেকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।

ব্যাখ্যা 

যদি নির্দিষ্ট চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C তাপমাত্রায় V এবং t°C তাপমাত্রায় V↑ হয়, তবে চার্লসের সূত্র অনুসারে,



গাণিতিক ব্যাখ্যা

ধরি গ্যাসের চাপ P , গ্যাসের আয়তন V এবং উষ্ণতা T হলে
সূত্রানুযায়ী, 

V∞ T  (যখন চাপ ও ভর স্থির)

V=KT (যখন K= অশূন্য ধ্রুবক)

V/T =K

V1/T1 =K1, V2/T2 =K2

V1/T1 = V2/ T2 (K1 এবং K2 = অশূন্য ধ্রুবক)




বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র 

ধরি, নির্দিষ্ট  কোন গ্যাসের আয়তন  V, চাপ P এবং উষ্ণতা T হলে, বয়েলের সূত্রানুযায়ী,  

V∞ 1/P ( যখন উষ্ণতা স্থির ) .......1

চার্লসের সূত্র অনুযায়ী,  V∞T ( যখন চাপ স্থির)...2

এখন 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, 

V∞T/P ( যখন উষ্ণতা এবং চাপ দুটোই পরিবর্তনশীল)

V= KT/P ( K= অশূন্য ধ্রুবক)

PV= KT


আদর্শ গ্যাসের সূত্র 

যেসব গ্যাস PV=nRT সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।


গাণিতিক ব্যাখ্যা

ধরি, নির্দিষ্ট n ভরের কোন গ্যাসের আয়তন V, চাপ P এবং উষ্ণতা T হলে, বয়েলের সূত্রানুযায়ী,  


V∞ 1/P ( যখন উষ্ণতা স্থির ) .......1

চার্লসের সূত্র অনুযায়ী, V∞T ( যখন চাপ স্থির)...2

অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী, V∞n (যখন P ও T স্থির)....3

এখন 1, 2 ও 3 নং সমীকরণ থেকে পাই, 


V∞nT/P ( যখন n, উষ্ণতা এবং চাপ পরিবর্তনশীল)


V= RT/P ( R= অশূন্য ধ্রুবক)


PV= nRT





গ্যাসের আচরণ চ্যাপ্টারের সমস্ত রকমের বড় ও মাঝারি প্রশ্নের খুঁটিনাটি  তথ্য সহ করে দেয়া হলো। ছোট প্রশ্ন পড়ার জন্য বইটি ভালো করে ফলো করো। 






Comments

Popular posts from this blog

পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনের পাঁচটি পথ ।

HTML এর কিছু ইম্পর্ট্যান্ট tags || class 11-12 || WBCHSE